বিশ্বের সর্ববৃহত্ ইনসুলিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান নভো নরডিস্ক-এর আঞ্চলিক প্রধান মাজিয়ার মাইক দউসতদার সংক্ষিপ্ত সফরে সোমবার ঢাকা এসে পৌঁছেছেন। তিনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং বাংলাদেশসহ এশিয়ার ২১টি দেশ-এ নভো নরডিস্ক-এর কার্য পরিচালনার দায়িত্বে আছেন। তিনি নভো নরডিস্ক-এর বাংলাদেশে ৫০ বছর পূর্তিতে আয়োজিত ‘গ্লোবাল ব্র্যান্ড, গ্লোবাল কোয়ালিটি, ইনসুলিন ম্যানুফ্যাকচারিং ইন বাংলাদেশ’ শিরোনামে স্থানীয়ভাবে উত্পাদিত ইনসুলিন-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, ড্যানিশ বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী, বাংলাদেশে নিযুক্ত ড্যানিশ রাষ্ট্রদূত, ডায়াবেটিক সমিতির সভাপতি এবং ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা লতিফুর রহমান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান নভো নরডিস্ক বিগত ৮৯ বছর ধরে ডায়াবেটিস-এর চিকিত্সা এবং গবেষণায় শীর্ষস্থান অধিকার করে আসছে। -প্রেস বিজ্ঞপ্তি
