আজকের অনুষ্ঠান

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১২, ২১:৪৫
বাংলাদেশ শিক্ষক সমিতি: শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ২১ দফা দাবি পূরণ ও বাস্তবায়নের লক্ষ্যে পরবর্তী কর্মসূচি ঘোষণার জন্য সাংবাদিক সম্মেলন। জাতীয় প্রেসক্লাবে সকাল ১১টা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ: অনুসন্ধানী সাংবাদিকতা: সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভা। ব্র্যাক সেন্টার ইন মিলনায়তনে সকাল ১১টা। বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট: ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি। জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১০টা। গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম: তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে হতাহতের প্রেক্ষিতে শিল্পের বর্তমান পরিস্থিতি ও শ্রমিকদের পক্ষ থেকে দাবি উত্থাপনের লক্ষ্যে সাংবাদিক সম্মেলন। বেলা ১২ টায় ২৩/২ তোপখানা রোড। ইব্রাহিম কার্ডিয়াক : অ্যাথেরোসক্লেরোটিক হার্ট ডিজিজ এন্ড অ্যান্টিপ্লাটেলেটস বিষয়ক সায়েন্টেফিক সেমিনার। রূপসী বাংলার বলরুমে বেলা ১২টা। গণযোগাযোগ অধিদপ্তর : তথ্যমন্ত্রীর সাথে জেলা তথ্য অফিসারদের মতবিনিময় এবং দিনব্যাপী কর্মশালা। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এর সেমিনার কক্ষে সকাল সাড়ে ৯টা।