শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

আমাদের ল্যাংগুয়েজ ক্লাব

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১২, ১৭:৩৪
‘ভাষা আভিজাত্য, আমার ভাষা আমার অহংকার’ এই ব্রতকে মনে ধারণ করে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একঝাঁক তরুণ, মেধাবী, উদ্যমী ও উত্সর্গকৃত ছাত্র-ছাত্রীদের জোড়ালো পদক্ষেপের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ল্যাংগুয়েজ ক্লাব। বাংলা ও ইংরেজি শিক্ষার মাধ্যমে শুরু হলেও আজনা নানা ভাষা চর্চার কেন্দ্র স্থলে পরিণত হয়েছে ল্যাংগুয়েজ ক্লাব। নানাবিধ ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি শেকৃবির ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন দেশের ভাষা, কৃষ্টি আচার ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। ইংরেজিসহ নানা ভাষায় প্রায়োগিক দক্ষতা অর্জনের লক্ষ্যে নিয়মিতভাবে চলছে অনুশীলন ও সাপ্তাহিক ভাষা আড্ডা। ভাষা আড্ডায় স্থান পায় ভাষা, শিক্ষা-সংস্কৃতি, কৃষি, সাধারণ সমাজ সেবাসহ নানা বিষয়। যাত্রার প্রাক্বাল হতে বিশ্ববিদালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতার মাধ্যমে শেকৃবি ল্যাংগুয়েজ ক্লাব আজ ভাষা ও মননশীলতা চর্চার এক বড় পরিব্রাজকের রূপ লাভ করে। প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী হিসাবে দায়িত্ব পালন করে আসছে কৃষি অনুষদের ডীন প্রফেসর এম জাহিদুল হক। শেকৃবির ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো:আকতার হোসেন ছিলেন প্রতিষ্ঠাকালীন নির্বাহী। বর্তমানে নির্বাহীর দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট এন্ড ফিনান্স বিভাগের সহকারী অধ্যাপক মো: শাহ্ জহির রায়হান। শেকৃবির ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মকর্তাসহ সকলে ক্লাবের কার্যক্রমের সাথে জড়িত হয়ে নিজের ভাষার প্রয়াগিক দক্ষতাকে বৃদ্ধি করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিতে সক্ষম হচ্ছে। বর্তমানে ৬৫০ জনেরও বেশী সদস্যদের নিয়ে পথ চলা এই সংগঠনের প্রযুক্তিগত উত্কর্ষতার নেই কোনো অভাব। গত বছরের ১৬ জুন থেকে নিজস্ব ওয়েবসাইট (htttp://www. saulanguageclub.org) চালু করেছে প্রতিষ্ঠানটি। ক্লাবের কার্যক্রম: বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভাষা শিক্ষার জন্য মনোরম পরিবেশ সৃষ্টি করাই হচ্ছে ক্লাবের অন্যতম প্রধান কাজ। আর তারই ধারাবাহিকতায় সংগঠনটি নিয়মিতভাবে বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতার মাধ্যমে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে কথোপকথন প্রতিযোগিতা, ভাষা প্রতিযোগিতা, গল্প, প্রবন্ধ লেখা, সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা উপস্থাপনা অনুশীলন, শুদ্ধ উচ্চারণ পঠন প্রতিযোগিতা ও নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। প্রতি বছর খুব ঘটাকরে পালিত হয় পহেলা বৈশাখ ও ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী। ২০১১ সালের ১ ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের ৭০ তম ব্যাচের নবীণ বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সদস্যদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির জন্য ইংলিশ ল্যাংগুয়েজ প্রফিসিয়েন্সি এনহ্যান্সমেন্ট কোর্স। ২০১১ সালের ১৬ জুন অনুষ্ঠিত হয় আন্ত:বিশ্ববিদ্যালয় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন। প্রায় ২৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এতে অংশ নেয়। ‘তথ্য ও জ্ঞান কার্যকরী প্রচার মাধ্যম হিসেবে ক্যাম্পাস রেডিওর গুরুত্ব’ নিয়ে গোল টেবিল বৈঠক সংঘটিত হয়। ২০১১ সালের ৭ ডিসেম্বর যাতে অংশগ্রহণ করেন ক্লাবের সদস্যবৃন্দ মাননীয় উপাচার্য মহোদয় ও কৃষি আনুষদের ডীনসহ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল এবং বাংলাদেশ এন.জি.ও. অফ নেটওয়ার্ক ফর রেডিও কমিউনিকেশন (বি.এন.এন.আর.সি.) এর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। মহান বিজয় দিবসের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকীও পালন করা হয় দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হয় প্রশিক্ষণ কর্মশালার। যার বিষয় ছিলো ‘সামাজিক মাধ্যমের মাধ্যমে কৃষিতে যোগাযোগ বৃদ্ধি’। কৃষিসম্প্রসারণ বিভাগের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম এর পরিচালনায় ‘আন্ডার স্ট্যান্ডিং সাকসেস এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্টপ্লানিং’ শিরোনামে কাউন্সেলিং প্রোগ্রামের বর্তমানে চালু রয়েছে। এছাড়াও বিশ্বেও অন্যতম ভাষা ফরাসিতে দক্ষতা অর্জনের জন্য বেসিক ল্যাংগুয়েজ কোর্স সম্পূর্ণ করা হয়। অর্জিত জ্ঞানকে বাস্তবমুখীতার সাথে সংমিশ্রণ ঘটানোর উদ্দেশ্য বছরের বিভিন্ন সময়ে ক্লাব থেকে আয়োজন করা হয় শিক্ষা সফরের। লেখালেখিতে দক্ষতা বৃদ্ধিরজন্য ধারাবাহিক বিভিন্ন প্রকাশনা যেমন বার্ষিক ম্যাগাজিন ও বর্ষপঞ্জি প্রকাশ করে থাকে। শেকৃবি ল্যাংগুয়েজ ক্লাব শিক্ষার্থীদের মনন ও মেধার উন্নয়ন ঘটানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।