বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক তথ্যভান্ডারে বাংলাদেশের গবেষণা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১২, ১৭:৩৬
বিশ্বের প্রত্যেকটি উন্নত ও উন্নয়নশীল দেশের গৃহপালিত প্রাণিসম্পদের জেনেটিক তথ্য যেমন প্রাণির বৈচিত্র্যতা, বৈশিষ্ট্যাবলী, উপযোগিতা, উত্পাদন ক্ষমতা এবং বিভিন্ন পরিবেশে খাপ খাইয়ে নেয়ার মত গুরুত্বপূর্ণ তথ্য ইন্টারনেটে আন্তর্জাতিক প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (আইএলআরআই) তথ্য ভাণ্ডার থাকলেও, এই প্রথমবারের গৃহপালিত প্রাণিসম্পদের জেনেটিক গুণাবলী তথ্য পদ্ধতির (ডিএজিআরএস) মাধ্যমে আন্তর্জাতিক প্রাণিসম্পদ জেনেটিক তথ্য ভাণ্ডারের সাথে সংযুক্ত হল বাংলাদেশের প্রাণিসম্পদের বিভিন্ন তথ্য-উপাত্ত, প্রাণিসম্পদ সম্পর্কিত বিভিন্ন গবেষণার ফলাফল, প্রাণিসম্পদের উন্নয়নে বর্তমানে পরিচালিত বিভিন্ন গবেষণা প্রকল্পসহ দেশীয় প্রাণিসম্পদের জেনেটিক গুণাবলী সমৃদ্ধ তথ্য। এর ফলে বিশ্বের যে কোন প্রান্ত থেকে বাংলাদেশ প্রাণিসম্পদের সম্পর্কে যে কোন বিষয় জানা সম্ভব হবে। ডিএজিআরএস-বাংলাদেশ তৈরির ফলে দেশে বিভিন্ন সময়ে পরিচালিত গবেষণার ফলাফল যে কোন দেশ ব্যবহার করতে পারবে। ফলে দেশীয় প্রাণিসম্পদের জেনেটিক গুণাবলী বৈশ্বিক ব্যবহারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সমপ্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের পশু প্রজনন গবেষণাগারে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের গবেষকদের ডিএজিআরএস-বাংলাদেশ সম্পর্কিত বাস্তব জ্ঞান প্রদানের লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী এক অনুষ্ঠানে এই তথ্য জানান ডিএজিআরএস প্রকল্পের বাংলাদেশের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. ফজলুল হক ভুঁইয়া।