‘অস্ত্র ও রক্তের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করছে পশ্চিমা দেশগুলো’

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১২, ১৯:৪০
‘অস্ত্র ও রক্তে’র মধ্যদিয়ে পশ্চিমা দেশগুলো অন্য দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শনিবার রাশিয়ার বৈদেশিক নীতি ও প্রতিরক্ষা বিষয়ক এক বৈঠকে সিরিয়া বিষয়ে পশ্চিমা দেশগুলোর ভূমিকার সমালোচনা করে তিনি একথা বলেন বলে জানিয়েছে রাশিয়ার রাষ্টী্রয় বার্তা সংস্থা ইতার তাস। এসময় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে পশ্চিমা ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে রাশিয়ার জোট না বাঁধার বিষয়টি আবারো নিশ্চিত করেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তুরস্ক সফরের দু’দিন আগে এ মন্তব্য করলেন ল্যাভরভ। পুতিনের ওই সফরের আলোচনায় সিরিয়ার গৃহযুদ্ধই প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। ল্যাভরভ বলেন, “শুধু বিরোধিতা করার জন্যই পশ্চিমা প্রভাব বা তাদের উদ্যোগগুলোর বিরোধিতা করছে না রাশিয়া।