তার হাত ধরেই দ্বিতীয়বারের মতো ওয়ানডে ক্রিকেটে বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ভারতীয় জাতীয় ক্রিকেট দল। ক্যান্সার থেকে ফিরে আবারো দলে বেশ ভালো ভাবেই জায়গা করে নিয়েছেন যুবরাজ সিং। এই অল রাউন্ডার ক্রিকেটের জন্য ‘লিটল মাস্টার’ শচীন টেন্ডুলকারকে আদর্শ মানেন তিনি।
টেন্ডুলকারকে নিয়ে লেখা একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে গত রবিবার যুবরাজ বলেন, ‘সেই শিশুকাল থেকেই আমি শচীনকে অনুসরণ করতাম এবং এখনো তা অব্যাহত আছে। সে আমার নায়ক, গোটা জাতির নায়ক।’ যুবরাজ আরো বলেন, ‘একই ড্রেসিংরুমে শচীনের সঙ্গে কাটানোর স্বপ্ন আমার পূরণ হয়েছে এবং তার সঙ্গে থাকতে পারাটা আমার জন্য চমত্কার একটা অভিজ্ঞতা।’ -বাসস/পিটিআই
