জন্মদিন

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১২, ২০:৪২
নাসির আহমেদ :১৯৫২ সালের এই দিনে দ্বীপজেলা ভোলা সদরের আলীনগর গ্রামে তার জন্ম। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ২৪টি। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ—‘আকুলতা শুভ্রতার জন্য’, ‘তোমাকেই আশালতা’, ‘বৃক্ষমঙ্গল’, ‘ভালো থাকার নির্দেশ আছে’, ‘তোমার জন্য অনিন্দিতা’, ‘একাত্তরের পদাবলী’, ‘বিধ্বস্ত শহর ছেড়ে যেতে যেতে’, ‘শ্রাবণের দুঃখ পদাবলী’ প্রভৃতি। প্রতি বছরের মতো এবারও কবির জন্মদিন সংস্কৃতি বিকাশ কেন্দ্রে তার কবিতা ও গান নিয়ে নাসির আহমেদের ৬০তম জন্মবার্ষিকী উদযাপন পরিষদ-এক উত্সবের আয়োজন করেছে। তার জন্মদিনে বিনোদন প্রতিদিন থেকে শুভেচ্ছা।