হেমাঙ্গ বিশ্বাসের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজন

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১২, ২০:৪২
প্রখ্যাত গণগায়ক, গীতিকার-সুরকার-সংগঠক, শিল্পীসংগ্রামী হেমাঙ্গ বিশ্বাসের জন্মের শতবর্ষ পূর্ণ হচ্ছে এ বছরের ১৪ ডিসেম্বর। তিনি হবিগঞ্জের চুনারুঘাট থানার মিরাশি গ্রামে জন্মগ্রহণ করেন। গুণী এই শিল্পীর জন্মশতবর্ষ উপলক্ষে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র আগামী ৭ ডিসেম্বর শুক্রবার বিকেল ৪টায় চারুকলা অনুষদের (ঢাকা বিশ্ববিদ্যালয়) বকুলতলায় হেমাঙ্গ বিশ্বাসের গান ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। আলোচনা করবেন শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক মহসিন শস্ত্রপাণি ও গণসংস্কৃতি ফ্রন্টের সভাপতি হায়দার আনোয়ার খান জুনো। আলোচনা শেষে পরিবেশিত হবে হেমাঙ্গ বিশ্বাসের গান।