একুশে টেলিভিশনের নতুন প্রান্তিকের নাটক ‘চার্জশিট রিপোর্ট’। নাটকটির প্রতিটি পর্বেই তুলে ধরা হয়েছে বাংলাদেশে ঘটে যাওয়া চাঞ্চল্যকর একেকটি ঘটনা। আর এই ঘটনাগুলো তুলে ধরা হয়েছে নাটকের মাধ্যমে। চাঞ্চল্যকর সব সত্য ঘটনা নিয়ে নির্মিত নাটক ‘চার্জশিট রিপোর্ট’-এর এবারের পর্বে চাঞ্চল্যকর র্যাম্প মডেল আদ্রিতা হত্যা নিয়ে রয়েছে লোমহর্ষক কাহিনীচিত্রের তৃতীয় পর্ব। প্রচার হবে একুশে টেলিভিশনে আজ রাত ১০টা ১০ মিনিটে।
