‘১৯৭১’-এর ডিভিডি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১২, ২০:৪৩
তানভীর মোকাম্মেল পরিচালিত মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টারি মেগা চলচ্চিত্র ‘১৯৭১’-এর ডিভিডি এবার বাজারে প্রকাশ হতে যাচ্ছে। এ উপলক্ষে আগামীকাল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সন্ধ্যা ৬টায় এই ডিভিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই প্রামাণ্যচিত্রের পরিচালক তানভীর মোকাম্মেল উপস্থিত থাকবেন।