অনিমেষের চিত্রনাট্যে মিম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১২, ২০:৪৩
পরিচালক অনিমেষ আইচের ভাবনা ও চিত্রনাট্যে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক ‘অপুর ৭১’-এ অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। নাটকটি পরিচালনা করেছেন আজাদ কালাম। নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন শিশু শিল্পী উত্স আজাদ। নাটকটি প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, ‘আমরা তো মুক্তিযুদ্ধ দেখিনি, প্রায়ই বাবা-মা ও মুরুব্বিদের কাছ থেকে এর ঘটনা শুনে থাকি। শুনতে ভালোই লাগে। কিন্তু আগামীর প্রজন্মকে বলার জন্য আমাদের তেমন কোনো অভিজ্ঞতাই নেই। মাঝে মাঝেই মুক্তিযুদ্ধ বিষয়ক নাটকে কাজের সুযোগ পাই। আর এসব নাটকে কাজ করতে খুবই ভালো লাগে। মনে হয় যেন, আসলেই মুক্তিযুদ্ধকে অনুভব করছি।’