কলকাতার ওডেপন আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে বাংরাদেশের গ্র্যান্ডমাষ্টার এনামুল হোসেন রাজিব দুই খেলায় এক পয়েন্ট পয়েন্ট পেয়েছেন। গত সোমবার শুরু হওয়া প্রথম রাউন্ডে রাজিব প্রথম খেলায় ভারতের সিআরজি কৃষ্ণার কাছে হারলেও আব্দুল্লা আল রাকিব দ্বিতীয় রাউন্ডে ভারতের মোহপাত্রকে হারিয়ে খেলায় ফিরেছেন। ১৬টি দেশের ২৯ জন পুরুষ এবং তিন জন মহিলা গ্র্যান্ডমাষ্টার, ৩৪ জন আন্তর্জাতিক মাষ্টার সহ ১০০ জন দাবাড়ু অংশগ্রহন করছেন টুর্নামেন্টে।
