যুব হকির এক ম্যাচেই ২৫ গোল!

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১২, ২১:৩৪
অগ্রনী ব্যাংক ২৩তম জাতীয় যুব হকি প্রতিযোগিতায় গোলের রেকর্ড হয়েছে। এক ম্যাচে ২৫ গোল হয়েছে। রাজশাহী জেলা ২৫-০ গোলে সাতক্ষীরা জেলাকে হারিয়েছে। গোল করতে করতে রাজশাহি জেলার খেলোয়াড়রা ক্লান্ত হয়ে গিয়েছিলেন। তারপরও দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল হজম করা ছাড়া আর কিছু্ই করার ছিল না সাতক্ষিরা জেলার খেলোয়াড়দের। কোনো প্রস্তুতি না নিয়ে ঢাকায় খেলতে এসে দুর্নাম গায়ে মেখেছে সাতক্ষিরা জেলা। এমন ম্যাচ দেখে স্টেডিয়ামে আসা কয়েক জন দর্শক ধিক্কার দিয়েছে। সাতক্ষিরা জেলার প্রসেন জিত্ হ্যাটট্রিক সহ ছয়টি, মোস্তাফিজুর রহমান ছয়টি, তাহের আলী পাঁচটি, হাসিন আরমান তিনটি, বেলাল হোসেন ও বাপ্পি দুইটি, রুবলে একটি গোল করেন। অন্য ম্যাচে রাজাশহি বিভাগ ৪-২ গোলে কুমিল্লা জেলাকে হারায়। বিজয়ি দলের রাসেল ও আজগর দুইটি করে এবং বিজিত দলের আবু তালেব ও ইমন গোল করেন। ফরিদপুর জেলা ৮-০ গোলে হারিয়েছে নাটোর জেলাকে। মইনুল ইসলাম হ্যাটট্রিকসহ ছয়টি, রাব্বি সালেহিন রকি এবং ইমরান হোসেন একটি গোল করেন। কুষ্টিয়া জেলা ২-১ গোলে নড়াইল জেলাকে হারিয়েছে। বিজয়ী দলের সাব্বির, রাকিব, বিজিত দলের রেজা গোল করেন।