চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগ

বিসিআইসিকে রুখে দিল আগ্রাবাদ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১২, ২১:৩৬
বিসিআইসি ক্রীড়া সংসদ হোঁচট খেল ওশেন শীপ বিল্ডার্স প্রিমিয়ার ফুটবল লিগে। নিজেদের প্রথম খেলায় উদয়ন সংঘের বিপক্ষে দাপটে জিতলেও গতকাল মঙ্গলবার আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে বাধ্য হয় দলটি। নওজোয়ান ক্লাবের তরুণেরা বিসিআইসিকে রুখে দিয়ে মাঠ ছাড়ে। এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গোল শূন্য থাকে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের বিভাগীয় পর্ব শুরু বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ স্কুল ফুটবল চট্টগ্রাম বিভাগীয় পর্ব গতকাল মঙ্গলবার থেকে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে। নোয়াখালী জেলার হাতিয়া উত্তর চরলটিয়া প্রাথমিক স্কুল ২-০ গোলে খাগড়াছড়ি জেলার পানছড়ি প্রাথমিক স্কুলকে, ফেনী জেলার সোনাগাজী আহমদপুর প্রাথমিক স্কুল ১-০ গোলে রাঙামাটি জেলার দক্ষিণ কুতুবছড়ি প্রাথমিক স্কুলকে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা প্রাথমিক স্কুল ৭-১ গোলে বান্দরবান জেলার গোয়ালিয়া খোলা প্রাথমিক স্কুলকে পরাজিত করে।