আজ শুরু প্রথম বিভাগ ক্রিকেট

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১২, ২১:৩৭
আজ ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ২০১২-১৩ মৌসুমের ঢাকা মহানগরীর প্রথম বিভাগ ক্রিকেট লিগ। ২০ দলের এই টুর্নামেন্ট হবে দুটি গ্রুপে দলগুলোকে বিভক্ত করে। আজ বিমান বাংলাদেশ বনাম ধানমন্ডি প্রগতি সংঘ ম্যাচের ভেতর দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। বাংলাদেশ সংবাদ সংস্থা জানাচ্ছে, ধানমন্ডিতে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করবেন বিসিবির নতুন সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। প্রথম বিভাগ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ বিমান, বাংলাদেশ বয়েজ, পারটেক্স স্পোর্টিং, উত্তরা স্পোর্টিং, ইয়ং পেগাসাস, বিকেএসপি, ইয়ং ক্রিকেটার্স, ইন্দিরা রোড ক্রীড়া চক্র, সিটি ক্লাব, ধানমন্ডি প্রগতি সংঘ, সূর্যতরুণ ক্লাব, ইস্কাটন সবুজ সংঘ, বারিধারা ড্যাজলার্স, আজাদ স্পোর্টস ক্লাব, ম্যাগনাম ক্রিকেটার্স, ওনেন্ট স্পোর্টিং, কাঠালবাগান গ্রিন ক্রিসেন্ট, ঢাকা ওয়ান্ডারার্স, অগ্রণী ব্যাংক এবং তাসিন-হাসিন ক্রিকেট অ্যাকাডেমি।