নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর সেনপাড়া এলাকায় গত সোমবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ভস্মীভূত হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, সোমবার রাত সাড়ে ১২ টায় কাঁচপুর সেনপাড়া এলাকায় একটি দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। পরে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী সেলুনঘর, মুদি দোকান, টেইলার্সসহ পাঁচটি দোকানে ছড়িয়ে পড়ে। ডেমরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানের মালিকরা জানান, অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে তাদের।
