ঘটনা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ১৮:৫৬
 শফিকুর রহমান শান্তনুর রচনায় নতুন একটি ধারাবাহিক নির্মাণ করছেন অভিনেতা ও নাট্যপরিচালক তৌকীর আহমেদ। নাটকের নাম ‘জলপ্রপাত’। নতুন এ ধারাবাহিকটির পুরো শুটিং হয়েছে আমেরিকার বিভিন্ন লোকেশনে।  ‘তিনি একজন সৌভাগ্যবান’ শিরোনামের একটি খণ্ড নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মোশাররফ করিম। পলাশ মাহবুবের লেখা ও হাসান মোরশেদের পরিচালনায় নাটকটি আরটিভিতে প্রচারিত হবে।  সেরা নাচিয়ের সেরা দশের প্রতিযোগী হেনা অভিনয় করেছেন নাটক ‘মায়ালোক’-এ। নাটকে আরও অভিনয় করেছেন লিটু আনাম। নাটকটি রচনা করেছেন দেওয়ান শামসুর রকিব ও পরিচালনা করেছেন আকা রেজা গালিব।  ক্যান্সার আক্রান্ত বলিউডি অভিনেত্রী মনীষা কৈরালাকে গত ৩০ নভেম্বর হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। পরবর্তী চিকিত্সার জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছেন তিনি।