‘বিজয় দিবসের নাটক মানেই একটি আলাদা গল্প। এ নাটকে আমি একজন যুদ্ধাপরাধীর মেয়ের চরিত্রে অভিনয় করেছি। যে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সংগ্রাম করে। আশা করি, নাটকটি সবার ভালো লাগবে।’
অভিনয়শিল্পী মৌসুমী নাগ
আসন্ন বিজয় দিবস উপলক্ষে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘বড় চাচার সাইকেল’-এ অভিনয় করার প্রসঙ্গে বলেন।
‘এবারের অ্যালবামটির বেশির ভাগ গানে অনেক স্বপ্নের কথা বলা হয়েছে, যা শ্রোতারা হাতে পেলেই বুঝতে পারবেন। আর তাই অ্যালবামের নামও রাখা হয়েছে ‘অনেক স্বপ্ন’। নতুন অ্যালবামে মেলো ইলেক্ট্রোনিক সাউন্ডের প্রভাবই বেশি থাকবে। আর এবারে দ্রুত লয়ের কিছু গান করছি। পপ রক ও ফোক ধরনের গানও থাকবে।’
রক শিল্পী শুভ
তৃতীয় একক অ্যালবাম ‘অনেক স্বপ্ন’ প্রসঙ্গে বলেন।
‘আমার মনে হয় ভিলেন আর শুধু আমাদের চিত্রনাট্যেই তৈরি হয় না। এখন বিষয়টি অনেকটাই সামাজিক হয়ে দাঁড়িয়েছে। একটা সময় ছিল যখন আমাদের সমাজে নৈতিকতার ব্যাপারটি অনেক প্রবল ছিল ফলে সমাজের চোখে যারা ভিলেন আমাদের গল্পেও তারাই ভিলেন হতো।’
বলিউড অভিনেতা আমির খান
‘ধুম থ্রি’তে নেতিবাচক চরিত্রে অভিনয় প্রসঙ্গে বলেন।
‘গানটির কথা খুব সুন্দর। আনমনেও গাইতে ইচ্ছে হয়। বাপ্পার সুর ও গানের ভক্ত আমি। বাপ্পার এই গানের সুর ও গাওয়া আরও চমত্কার হয়েছে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ভালোভাবে গাওয়ার। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’
সংগীতশিল্পী সামিনা চৌধুরী
প্রথমবারের মতো বাপ্পা মজুমদারের সুরে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে বলেন।
