এই প্রথম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ১৮:৫৭
তৌকীর আহমেদের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন অভিনেত্রী রোমানা। এর আগে তৌকীর আহমেদের পরিচালনায় একক নাটকে রোমানা অভিনয় করলেও এই প্রথমবার ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন বলে রোমানা জানিয়েছেন। শফিকুর রহমান শান্তনুর রচনায় ধারাবাহিকটির নাম ‘জলপ্রপাত’। আমেরিকায় চিত্রায়িত এ ধারাবাহিকটির গল্প গড়ে উঠেছে প্রবাসী বাংলাদেশি মানুষের জীবনযাপনকে কেন্দ্র করে। রোমানা বলেন, ‘নাটকের গল্পটি খুব সুন্দর। আমার বেশ পছন্দ হয়েছে। আর সুন্দর গল্পের সঙ্গে, সুন্দর কয়েকটি চরিত্রকে তৌকীর ভাই বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আশা করছি সম্পাদনাও বেশ ভালো হবে। আর তৌকীর ভাইয়ের নির্মাণশৈলী অনেক সুন্দর। ধারাবাহিকটিতে আমার সঙ্গে অভিনয়ে ছিলেন আনিসুর রহমান মিলন, তারিন এবং তৌকীর ভাই।’ নির্মাতাসূত্রে জানা যায়, ইতিমধ্যেই ধারাবাহিকটির ৪০পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। বাংলাদেশে বাকি পর্বের শুটিং খুব শিগগিরই শুরু হবে।