অ্যালবাম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ১৮:৫৭
অনুভূতি লেজার ভিশন বাজারে নিয়ে এসেছে লিঙ্কনের একক অ্যালবাম ‘অনুভূতি’। মোট দশটি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। গানগুলো হচ্ছে ‘যতই দূরে থাকি’, ‘কন্যা’, ‘যত ভালোবাসা যায়’, ‘তুমি কাছে এলে’, ‘চুল খুলে’, ‘ট্রাফিক জ্যাম’, ‘জানি কখনও পাব না তোমায়’, ‘কত রাত কেঁদেছি’, ‘মা’, ‘যতই দূরে থাকি’। অ্যালবামে কো-আর্টিস্ট হিসেবে কণ্ঠ দিয়েছেন নিপা, আর মিউজিক কম্পোজ করেছেন মোসফিক লিটু। গানগুলো গ্রামীণফোন, রবি, বাংলালিংক গ্রাহকরা তাদের ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহার করতে পারবেন। হূদয় নদী লেজার ভিশন বাজারে নিয়ে এসেছে অনুপ বড়ুয়ার একক অ্যালবাম ‘হূদয় নদী’। মোট বারটি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। গানগুলো হচ্ছে ‘হূদয় নদী’, ‘বন্ধু তুমি আছ আমার অন্তরে’, ‘তোমার চোখে বৃষ্টি এল’, ‘কাউকে দুঃখ দিয়ে’, ‘আন্ধার রাইতে’, ‘পারা আর না পারাতে’, ‘একটা লাল গোলাপ’, ‘প্রথম কথাগুলো’, ‘সন্ধ্যালগনে’, ‘একবারও বুঝলে না আমাকে’, ‘তুমি তো ফিরে চাইলে না’, ‘রাতের বুকে’। গানগুলো লিখেছেন জীবক বড়ুয়া, দেলোয়ার আরজুদা শরফ, অনুপ বড়ুয়া, মারুফ আহম্মেদ, আসিফ ইকবাল, মুনসী ওয়াদুদ, মো. দেলোয়ার, সেলিম বিন সালেহ। আর সুর করেছেন অনুপ পড়ুয়া, বাসু, পিলু খান, নজরুল ইসলাম। সংগীতায়োজন করেছেন অনুপ বড়ুয়া, মানাম আহমেদ, আলী আকবর রুপু, বাপ্পা মজুমদার, নজরুল ইসলাম।