সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন
তালাশ
দিওয়ালিতে ‘যাব তাক হ্যায় জান’ ও ‘সন অব সর্দার’-এর জনপ্রিয়তার পর এবার আসছে আমির খানের নতুন ছবি ‘তালাশ’। ছবিটি নিয়ে এরই মধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছেন আমির খান। বলিউডে আমির খান মানেই নতুন কিছু। বহু প্রতীক্ষিত অ্যাকশন সাসপেন্স সিনেমা ‘তালাশ’ মুক্তি পেয়েছে গত ৩০ নভেম্বর। মুক্তির সাথে সাথেই বেশ ভালো ব্যবসা করেছে সিনেমাটি।
লিংকন
আমেরিকার রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব প্রেসিডেন্ড আব্রাহাম লিংকনকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ। ঐতিহাসিক ডরিস কেয়ার্নস গুডউইনের লেখা ‘টিম অব রাইভেলস’ অবলম্বনে তৈরি হয়েছে এ ছবিটি। ‘লিংকন’ নামক এ ছবিটিতে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের ভূমিকায় অভিনয় করেছেন আইরিশ-ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ডে-লুইস। আর লিংকনের স্ত্রী মেরি টোডের ভূমিকায় আছেন স্যালি ফিল্ড। এ ছাড়া সেক্রেটারি অব স্টেট উইলিয়াম সিওয়ার্ড এবং লিবারেল কংগ্রেসম্যান থেডেউসে স্টিভেন চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে ডেভিড স্টর্টহেম ও টমি লি জোনস। পরিচালক স্পিলবার্গ ছবিটি নির্মাণের জন্য বেছে নেন ভার্জিনিয়া স্টেটকে। এর চিত্রনাট্য লিখেছেন টোনি কাশনার।
বলিউড টপচার্ট
জাব তাক হ্যায় জান
শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ
সন অব সর্দার-অজয় দেবগন, সোনাক্ষী সিনহা
তালাশ
আমির খান, রানি মুখার্জি
স্টুডেন্ট অব দ্য ইয়ার
বরুন ধাওয়ান, আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা
লাভ সাভ তেয় চিকেন খুরানা
কুনাল কাপুর, হুমা কুরেশি।
হলিউড টপচার্ট
লিংকন
ড্যানিয়েল ডি লুইস, শেলি ফিল্ড
স্কাইফল
ডেনিয়েল ক্রেইগ, হেভিয়ের বার্দেম
টোয়ালাইট :ব্রেকিং ডন পার্ট ২
রবার্ট প্যাটিনসন, ক্রিস্টেন স্টুয়ার্ট
লাইফ অব পাই
সুরাজ সারমা, ইরফান খান
রাইজ অব দ্য গার্ডিয়ানস
হিউ জ্যাকম্যান, অ্যালেক বাল্ডউইন
