‘ভালো থেকো ধান, ভাটিয়ালি গান ভালো থেকো’ কবি হুমায়ূন আজাদের কবিতার ধারাবাহিকতায় নতুন ধানের গন্ধে গানের তালে আবৃত্তির ছন্দে আর নৃত্যের ঝংকারে কুমিল্লার চান্দিনায় উদযাপিত হলো ঐতিহ্যবাহী নবান্ন উত্সব ‘ধানের কাব্য’।
চান্দিনা কণ্ঠ সাধন আবৃত্তি পর্ষদের আয়োজনে রেইনবো ইভেন্ট ম্যানেজমেন্টের সৌজন্যে মিডিয়া পার্টনার কুমিল্লার কাগজ-এর সহযোগিতায় গত ২৯ নভেম্বর চান্দিনা ডাকবাংলা অডিটোরিয়মে বিকাল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয় এই নবান্ন উত্সব।
চান্দিনা উপজেলা চেয়ারম্যান মো. নাজমূল আহসাব মজুমদার রিপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নবান্ন উত্সব ‘ধানের কাব্য’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
‘ধানের কাব্য’ উদযাপন পর্ষদের আহ্বায়কের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, চান্দিনা পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোছলেহ উদ্দিন মোছলেম, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক কাজী মাহতাব সুমন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদের সভাপতি প্রভাষক এনায়েত উল্লাহ ভূইয়া, সাধারণ সম্পাদক খন্দকার সারোয়ার হোসেন নাঈম, মিডিয়া পার্টনার কুমিল্লার কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার রনবীর ঘোষ কিংকর, সাংবাদিক জাকির হোসেন, রেইনবো ইভেন্ট ম্যানেজমেন্টে এর ব্যবস্থাপনা পরিচালক জোবায়ের হোসেন, খন্দকার সাখাওয়াত হোসেন, আলী হোসেন, শিবির আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্থানীয় কণ্ঠশিল্পী স্মৃতি সরকার, আজহার কিশোর, পারভেজ, মিজান, কাউসার, শিহাব, প্রতিভা, রীমি, বিথি। আবৃত্তি করেন খন্দকার মাহবুববা আক্তার, রুমা, তানিয়া, বিথি, তুষার, রিফাত, আঁঁখি ও নিত্য পরিবেশন করেন শম্পা।
