বিজয় মাস উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে গত ১ ডিসেম্বর সন্ধ্যায় জেলা তথ্য অফিসের সহযোগীতায় সরকারি বালক বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধের উপর চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের কমান্ডার হারুন অর রশিদ সাঈদ, জেলা তথ্য অফিসার মো. রিয়াদুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, সমাজসেবক আ. লতিফ খসরু, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ খান খোকন প্রমুখ। প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ছাড়াও মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী প্রমাণ্যচিত্র প্রদর্শিত হয়।
