উদীচীর সম্মেলন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ১৯:০২
জগন্নাথপুর উপজেলায় উদীচী শিল্পীগোষ্ঠীর সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সেদিন সকাল ১১টায় আবদুস সামাদ আজাদ মিলনায়তনে পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা সভাপতি নারী নেত্রী শিলা রায়। পরে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় যোগ দেয়। বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা মানস রঞ্জন রায়ের সভাপতিত্বে ও নুর আহমদ রুদ্রের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সভাপতি বিজন সেন রায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদির শিকদার, শংকর রায়, কাউন্সিলর আবাব মিয়া, নাট্য অভিনেতা দিলোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর আবু সুফিয়ান ঝুনু, তাজউদ্দিন আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজন কুমার দেব, মোহাম্মদ আলী আফরোজ, জুনেদ আহমদ প্রমুখ। সম্মেলনে মানস রঞ্জন রায়কে সভাপতি ও জুনেদ আহমদকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট উদীচী শিল্পীগোষ্ঠীর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উদীচীর শিল্পীরা সংগীত পরিবেশন করেন।