শিরোপাই লক্ষ্য চেলসির

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২০:০৩
চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাধারী চেলসির সামনে হতাশা ভুলে স্বরূপে ফেরার দুর্দান্ত এক মঞ্চ হতে পারে ফিফা ক্লাব ফুটবল বিশ্বকাপ। আজ বৃহস্পতিবার জাপানে শুরু হচ্ছে নবম ক্লাব বিশ্বকাপ। ইংল্যান্ডের ক্লাব ফুটবলের শক্তিশালী দল চেলসি চলমান ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে হতাশাজনক খেলা খেলে ব্যাপাক সমালোচিত হচ্ছে। আর এই সমালোচনার বৃত্ত থেকে বের হয়ে আসার বা একটি জবাব দেয়ার আসর হতে পারে এটা রাফায়েল বেনিতেজের দলের জন্য। চেলসির কোচ রাফা বেনিতেজ দুই বছর প্রিমিয়ার লিগে ফিরে কঠিন পরীক্ষার মুখে পড়েছেন। সমর্থকরাও তার ওপর বেশ অসন্তুষ্ট। সাত দলের ক্লাব ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্টটি আজ ৬ ডিসেম্বর শুরু হয়ে ১৬ ডিসেম্বর শেষ হবে। গত মাসেই রর্বাতো ডি ম্যাত্তিও চাকরি হারিয়েছেন চেলসির কোচের পদ থেকে। তীব্র সমালোচনার বৃত্ত থেকে বের হওয়ার এবং উন্নতি করার সময় এখন চেলসির। ক্লাব ফুটবল বিশ্বকাপে ফিফার ছয়টি কনফেডারেশনের চ্যাম্পিয়ন দল খেলার সুযোগ পায়। এর সাথে যোগ হয় আয়োজক দেশের (এবার জাপান) চ্যাম্পিয়ন দল। নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি আজ জাপানের স্যানফ্রিসে হিরোশিমার মুখোমুখি হবে প্লে-অফ ম্যাচে। এই ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে যাবে। চেলসি ও ব্রাজিলের করিন্থিয়ান্স বাই পেয়ে সেমিফাইনালে অবস্থান করছে। চেলসির মিডফিল্ডার অস্কার মনে করেন ক্লাব বিশ্বকাপ গুরুত্ব বহন করছে। তিনি ফিফা ডট কমকে বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনার বলার সুযোগ রয়েছে যে আপনি বিশ্বের চ্যাম্পিয়ন। গত বছর বার্সেলোনা খুবই গুরুত্বের সাথে নিয়েছে। আমরাও তাই করতে চাই। কিন্তু এটা সহজ নয়। আমি জানি করিন্থিয়ান্স ভাল এবং তারা শক্তিশালী দল। সাংগঠনিকভাবেও ভাল তারা। আর তারাও জয়ের জন্য মরিয়া।’ চলতি বছরের মে মাসে জামার্নির বায়ার্ন মিউনিখকে পেনাল্টি গোলে হারিয়ে শিরোপা জয় করে চেলসি। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নায়ক স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা নেই। তবে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়ে গড়া দলে রয়েছেন অস্কার ও এডেন হ্যাজার্ড। এছাড়া অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন জন টেরি, অ্যাসলে কোল ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। গত বছর এই জাপানেই লিওনেল মেসির বার্সেলোনা নেইমারের সান্তোসকে ৪-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মত শিরোপা জিতে নেয়। দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন করিন্থিয়ান্স ২০০০ সালে এই টুর্নামেন্ট জয় করেছিল। এবারও তাদের সম্ভাবনা জোরালো। কনকাকাপ চ্যাম্পিয়ন ক্লাব মেক্সিকোর মন্টেরে টানা দ্বিতীয়বারের মত অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেছে। গত আসরে তারা পঞ্চম স্থান অর্জন করেছিল। এবার আরো উন্নতির লক্ষ্য তাদের। মিসরের আল আহলি চতুর্থবারের মত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। আফ্রিকান চ্যাম্পিয়ন লড়বে মিসরীয় তারকা মোহামেদ আবুত্রিকা এবং জেডোকে নিয়ে। ওশেনিয়ার প্রতিনিধিত্ব করতে আসা অকল্যান্ড সিটি সবচেয়ে বেশি ম্যাচ খেলার অধিনায়ক ইভান ভিসেলিচে উদ্ভাসিত হতে চাইবে। এশিয়ান চ্যাম্পিয়ন উলসান হুন্দাইয়ের কয়েকজন সদস্য দক্ষিণ কোরিয়ার লি কুন-হু, কিম শিন-উক এবং ওয়াক তায়ে উই জাতীয় দলে খেলেন। এদিকে জাপানের প্রতিনিধিত্ব করতে আসা সানফ্রিসে হিরোশিমা শেষে এসেছে টুর্নামেন্টে সম্প্রতি ২০১২ সালের জে লিগ জয় করে। দুটি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। করিন্থিয়ান্স ১২ ও চেলসি ১৩ ডিসেম্বর সেমিফাইনাল ম্যাচ খেলতে মাঠে নামবে। ১৬ ডিসেম্বর ইয়োকোহামায় ফাইনাল ও তৃতীয়স্থান অধিকারের ম্যাচ অনুষ্ঠিত হবে। ফিফা এই প্রথমবারের মত গোল লাইন প্রযুক্তির সাথে বিশ্ব ফুটবলকে পরিচিত করতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপে। নিখুঁত বিচারের জন্য এই পদ্ধতি প্রয়োগ করা হবে। ফুটবল গোল লাইন ক্রস করে গেছে কিনা তা যাচাই করবে গোলবারের চারিপাশে অবস্থান করা ক্যামেরা। সেই সাথে সঙ্গে সঙ্গে সে তথ্য মাঠে অবস্থান করা রেফারির কাছে পৌঁছে যাবে। গোলরেফ বলতে বুঝিয়েছে চুম্বকের মাঠনির্ভর পদ্ধতি। এটা ব্যবহার হবে ইয়োকোহামা এবং টয়োটা স্টেডিয়ামে। ক্যামেরানির্ভর হক-আই পদ্ধতি হিসেবে বিবেচিত এসব। ফিফার সেক্রেটারি জেনারেল জেরম ভাল্কে বলেন, ‘আগামীকাল (আজ) প্রথমবারের মত গোললাইন প্রযুক্তি আনুষ্ঠানিকভাবে ব্যবহার হতে যাচ্ছে। পরীক্ষা শেষ হয়েছে। স্থাপন পরীক্ষাও সম্পন্ন হয়েছে।’ হক-আই ব্রিটেনের ক্যামেরানির্ভর পদ্ধতি। এটা ইতিমধ্যে টেনিস ও ক্রিকেটে ব্যবহার হয়ে থাকে। গোলরেফ ডেনমার্ক-জার্মানির যৌথ উদ্যোগে ব্যবহার চুম্বকের সেন্সর রয়েছে যা বলের গতিবিধির ওপর নজর রাখবে। ফিফা ক্লাব ফুটবল বিশ্বকাপ ফিকশ্চার ৬ ডিসেম্বর সানফেচে-অকল্যান্ড,প্লে অফ ৯ ডিসেম্বর উলসান হুন্দাই-মন্টেরে,কোয়ার্টার ফাইনাল ৯ ডিসেম্বর টিবিডি-আল আহলি,কোয়ার্টার ফাইনাল ১২ ডিসেম্বর টিবিডি-টিবিডি,পঞ্চমস্থান নির্ধারনী ১২ ডিসেম্বর টিবিডি-করিন্থিয়ান্স,সেমিফাইনাল ১৩ ডিসেম্বর টিবিডি-চেলসি,সেমিফাইনাল ১৬ ডিসেম্বর টিবিডি-টিবিডি,তৃতীয়স্থান নির্ধারনী ফাইনাল টিবিডি-টিবিডি *ফিফা ডট কম