অ্যাঞ্জেলিনাকে নিয়ে হলিউডে তোলপাড়

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২০:২৪
বিশ্বব্যাপী জনপ্রিয় হলিউডি অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি সম্প্রতি ঘোষণা দিয়েছেন অভিনয় ছাড়ার। দীর্ঘদিন ধরেই তিনি ‘মেলফিসেন্ট’ চলচ্চিত্রে অভিনয় করছেন। এই ছবিটির পর আর কোনো অভিনয় করবেন না এমনটাই ঘোষণা দিয়েছেন তিনি। আর তার কারণ সন্তান। নিজের সবটুকু সন্তানদের দেওয়ার জন্যই এই ত্যাগ বেছে নিয়েছেন জোলি। কিন্তু জোলির এই ত্যাগে কোটি কোটি ভক্ত তো মর্মাহত হয়েছেনই, সাথে বিপাকে পড়েছেন হলিউডি নির্মাতারা। হলিউডের অনেক নির্মাতাই অ্যাঞ্জেলিনা জোলিকে নিয়ে একাধিক চলচ্চিত্রের প্ল্যানিং করে রেখেছেন। কেউ কেউ আবার জোলির অভিনীত ছবির সিক্যুয়ালের স্ক্রিপ্টও তৈরি করে রেখেছেন। যেখানে জোলিকে ছাড়া কোনো গতি নেই। তাই সেসব নির্মাতারা নিয়মিতই বিভিন্ন টিভি অনুষ্ঠান ও জোলির সঙ্গে সরাসরি সাক্ষাতের মাধ্যমে তার সিদ্ধান্ত পাল্টানোর চেষ্টা করছেন। কিন্তু জোলি কোনোমতেই নিজের মত পরিবর্তন করছেন না। এসব কারণে এটি এখন হলিউডের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে।