আগামী ১১ ডিসেম্বর, মঙ্গলবার কলকাতার জি.ডি. বিড়লা সভাঘরে ‘নৃত্যাঞ্চল’ প্রযোজিত কবি শেখ হাফিজুর রহমান রচিত ‘রাই কৃষ্ণ পদাবলী’ নৃত্যনাট্যটি মঞ্চস্থ হবে। কলকাতার ‘সাতকাহন’ এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে। প্রধান ভূমিকায় রূপ দিয়েছেন প্রখ্যাত নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ। নৃত্যনাট্যটি পরিচালনা করেছেন কলকাতার প্রখ্যাত কোরিওগ্রাফার সুকল্যাণ ভট্টাচার্য। সংগীত পরিচালনা করেছেন রত্না চৌধুরী। প্রখ্যাত কণ্ঠশিল্পী হৈমন্তী শুক্লা, রেজোয়ানা চৌধুরী বন্যা, জয়তী চক্রবর্তী, মনময় ভট্টাচার্য, অগ্নিভ বন্দোপাধ্যায়সহ অনেকে এতে কণ্ঠ দিয়েছেন। ধারা বর্ণনায় রয়েছেন প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়সহ অনেকে। নৃত্যনাট্যটিতে নৃত্যাঞ্চলের ২৫ জন শিল্পী অংশ নিয়েছেন।
