দেব আনন্দের ভাষ্কর্য উদ্বোধনে ওয়াহিদা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২০:২৬
সম্প্রতি মুম্বাইয়ে উন্মোচন করা হয়েছে ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি দেব আনন্দের একটি পিতলের ভাষ্কর্য। আর এই ভাষ্কর্যটির উদ্বোধন করেন এক সময়ের সাড়া জাগানো অভিনেত্রী ওয়াহিদা রেহমান। মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে এসেই স্মৃতিকাতর হয়ে পড়েন এই অভিনেত্রী। শুধু তাই নয়, তার চোখ দিয়ে গড়িয়ে পড়ে জল। ১৯৫৬ সালে ‘সিআইডি’ ছবির মাধ্যমেই দেব আনন্দের বিপরীতেই অভিনয়ের সূচনা হয় ওয়াহিদা রেহমানের। পুরোনো সেই স্মৃতি রোমন্থন করতে গিয়ে তিনি জানান, ‘প্রথম ছবি করার সময়েই তিনি ছিলেন তারকা। তবে আমার মতো একজন নতুন অভিনেত্রীকে তিনি সেটা বুঝতেই দেননি।’ দেব আনন্দকে ভারতীয় ইতিহাসের অন্যতম আধুনিক অভিনেতা হিসেবে অভিহিত করে ওয়াহিদা বলেন, ‘দেব আনন্দ আমার মতো অনেকের মনেই অনন্তকাল বেঁচে থাকবেন।’