পাকিস্তানে আটক খিলাড়ি

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২০:২৬
নিয়মিতই পাকিস্তানে ভারতীয় ছবি নিষিদ্ধ হচ্ছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে ‘এক থা টাইগার’, ‘জাব তাক হ্যায় জান’ উল্লেখ্যযোগ্য। সেই ধারাবাহিকতায় এবার পাকিস্তানের সেন্সরে আটক পড়ল অক্ষয় কুমারের নতুন ছবি ও খিলাড়ির সিক্যুয়াল ‘খিলাড়ি ৭৮৬’। আর নিষিদ্ধ হওয়ার একটাই কারণ, তা হলো ছবিটির নামের সঙ্গে ‘৭৮৬’ থাকা। পাকিস্তানি সেন্সর বোর্ড জানায়, ‘৭৮৬’ শব্দটি মুসলমানদের এক ধরনের আক্রমণ করে। তাই সেন্সরবোর্ড ছবিটির সবধরনের বিজ্ঞাপন ও ট্রেইলর চালানো বন্ধের নির্দেশ দেয়। উল্লেখ্য, অক্ষয় কুমার অভিনীত এই ছবিটি মুক্তির তারিখ আগামীকাল। ৩৫ কোটি রুপি ব্যয়ে নির্মাণ করা হয়েছে ছবিটি।