বুড়িচংয়ে ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে হরতাল পালন

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২১:৪৩
বুড়িচংয়ে ছাত্রলীগ সহ-সভাপতি সারওয়ার আলম পলাশ হত্যাকাণ্ডের বিচার এবং উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে গতকাল বুধবার এখানে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। গত সোমবার দুপুরে বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন ও বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: মতিউর রহমান রুমেল গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয়পক্ষের সংঘর্ষে রুমেল সমর্থিত গ্রুপের উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার আলম পলাশ প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন। তবে উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ গ্রুপের হাতে উপজেলা সদরে পলাশ খুন হন বলে অপর গ্রুপ উপজেলা ভাইস চেয়ারম্যান এড. রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: মতিউর রহমান খান রুমেল থেকে অভিযোগ করা হচ্ছে। বুড়িচং ১৬ নং শিকারপুর গ্রামের মৃত আবদুল মতিন মেম্বারের ছেলে নিহত পলাশের মাতা আমির চান বেগম বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেনসহ ১১ জনকে আসামি করে বুড়িচং থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার সন্ধ্যায় পলাশের নামাজে জানাজা শেষে এ হরতাল ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এড. আবুল হাশেম খান।