বিনাচিকিত্সায় মৃত্যু পথযাত্রী ফরিদপুরের মুক্তিযোদ্ধা খলিলুর

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২১:৫৪
অর্থের অভাবে বিনাচিকিত্সায় মৃত্যুর দিকে যাচ্ছেন ফরিদপুরের ভাজনডাঙ্গা গ্রামের মুক্তিযোদ্ধা মো:খলিলুর রহমান (৭০)। প্রায় এক বছর ধরে বাকরুদ্ধ হয়ে ঘরে পড়ে থাকলেও দেখার কেউ নেই। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাকরুদ্ধ হয়ে ছোট্ট একটি ঘরের মেঝেতে পড়ে আছেন খলিলুর। প্রায় ৯ মাসে পূর্বে ব্রেন স্টোক করেন তিনি। এরপর থেকেই বাকরুদ্ধ হয়ে শয্যাশায়ী। ৭ কন্যা সন্তানের মধ্যে ৬ জনের বিয়ে দিয়েছেন. অবিবাহিত মেয়েটি নিয়ে কোন রকম দিনযাপন করছেন বলে জানালেন তার স্ত্রী জবেদা বেগম।