ডাউকি নদীতে নির্মিত সেতু অপসারণে হাইকোর্টের নির্দেশ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২১:৫৭
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ডাউকি নদীর উপর নির্মিত সেতু ও সংযোগ সড়ক দুই সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া এক মাসের মধ্যে ওই এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণার নির্দেশ দেয়া হয়েছে। পরিবেশ সচিব, ভূমি সচিব, পানি সম্পদ সচিব, জ্বালানি সচিব, ওয়াপদার চেয়ারম্যানকে এই রায় বাস্তবায়ন করতে বলা হয়েছে। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চ দুটি রিট আবেদনের শুনানি শেষে গতকাল বুধবার এ রায় দেয়।