জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষা শুরু আজ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২১:৫৮
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১ সালের ডিগ্রি পাস ও সাবসিডিয়ারী কোর্স পরীক্ষা আজ বৃহস্পতিবার সারাদেশে শুরু হচ্ছে। আজ প্রথম দিন ইংরেজি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারাদেশের মোট ৬৪০টি কেন্দ্রে ১ হাজার ৫২২টি কলেজের প্রায় ৪ লাখ ৭২ হাজার পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবে। এছাড়া ১ম বর্ষ ডিগ্রি পাস পরীক্ষা ৮ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত এবং ২য় ও ৩য় বর্ষের ডিগ্রি পাস পরীক্ষা ২৬ ডিসেম্বর থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রদত্ত সময়সূচি এবং এ পরীক্ষা সংক্রান্ত কোনো সংশোধনী যদি জারি করা হয় তবে সঙ্গে সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd থেকে জানা যাবে।