অগ্রণী ব্যাংক ২৩তম জাতীয় যুব হকি প্রতিযোগিতায় গতকাল চট্টগ্রাম জেলা ১০ গোলে হারিয়েছে কুষ্টিয়া জেলাকে। নিজাম উদ্দিন ৪টি, রায়হান ৩টি, শহিদুল ২টি, উজ্জ্বল ১টি গোল করেন।
ময়মনসিংহ জেলা ৩-০ গোলে নাটোর জেলাকে হারিয়েছে। ইসমাইল ২ এবং সোহাগ ১ গোল করেন। কুমিল্লা জেলা ৩-০ গোলে চট্টগ্রাম বিভাগকে হারিয়েছে। শয়ন দাস ২ এবং ইমরান খান ১ গোল করেন। ঢাকা, দিনাজপুর, জয়পুরহাট এবং বিকেএসপি এরই মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার লিগে উঠেছে।
