জুয়েল রানার হ্যাটট্রিক

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২২:০১
পপুলার লাইফ ইন্স্যুরেন্স সিনিয়র ডিভিশন ফুটবলে গতকাল হ্যাটট্রিক করেছেন জুয়েল রানা। তার হ্যাটট্রিকের উপর ভর করে গতকাল কমলাপুর স্টেডিয়ামে মহাখালি একাদশ ৫-০ গোলে সানরাইজ ক্রীড়া চক্রকে হারিয়েছে। ম্যাচের অন্য গোল দুটি করেন সুমন এবং জাহিদ আহমেদ। এই হারের কারণে সানরাইজ রেলিগেশনের পথে চলে গেল।