চট্টগ্রাম বঙ্গমাতা স্কুল ফুটবল

খাগড়াছড়ি ও ফেনী দ্বিতীয় রাউন্ডে

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২২:০২
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস বঙ্গমাতা গোল্ডকাপ স্কুল ফুটবল চট্টগ্রাম বিভাগীয় পর্বে গতকাল তিনটি খেলার মধ্যে দু’টি অনুষ্ঠিত হয়। এমএ আজিজ স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ফেনী জেলার উত্তর ধনিয়া প্রাথমিক স্কুল টাইব্রেকারে ৫-৪ গোলে চাঁদপুর জেলার মতলবের রামপুর প্রাথমিক স্কুলকে, দ্বিতীয় ম্যাচে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি প্রাথমিক স্কুলও একই ব্যবধানে হারায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া প্রাথমিক স্কুলকে। দিনের অন্য ম্যাচে বান্দরবান জেলার লামার সেরা খোলা প্রাথমিক স্কুল লক্ষ্মীপুর জেলার গনিপুর প্রাথমিক স্কুলের অনুপস্থিতিতে কাছ থেকে ওয়াকওভার পায়।