এক্সিম ব্যাংক হ্যান্ডবলের ফাইনাল পিছিয়ে গেছে। ২৪ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে। কারণ এ সময় পুলিশ দলের কিছু খেলোয়াড়দের পরীক্ষা হবে। আট-দশজন খেলোয়াড় পরীক্ষায় অংশগ্রণ করবেন। ফাইনালে বিজিপি এবং পুলিশ খেলবে। তা ছাড়া এর মধ্যে বাংলাদেশ মহিলা ও পুরুষ হ্যান্ডবল দল নেপালে যাবে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করতে। এই সব কারণে টুর্নামেন্টের ফাইনাল পিছিয়ে গেছে। মঙ্গলবার অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে টাঙ্গাইল জেলা ৪৪-৩২ গোলে কুষ্টিয়া জেলাকে পরাজিত করে ৩য় স্থান পেয়েছে। বিজয়ীদল প্রথমার্ধে ১৯-১৩ গোলে এগিয়ে ছিল। টাঙ্গাইল জেলার সাজদুর ১৭টি, আসাদ ৯টি ও অনিক ৭টি গোল এবং কুষ্টিয়া জেলার সুমন ও সন্ধি ৯টি করে গোল করেন।
