সংস্কৃতির এ সপ্তাহ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১২, ১৯:০৯
হেমাঙ্গ বিশ্বাসের জন্মশতবর্ষের অনুষ্ঠান হেমাঙ্গ বিশ্বাসের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র আজ বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় হেমাঙ্গ বিশ্বাসের গান ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। আলোচনা করবেন শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক মহসিন শস্ত্রপাণি ও গণসংস্কৃতি ফ্রন্টের সভাপতি হায়দার আনোয়ার খান জুনো। আলোচনা শেষে পরিবেশিত হবে হেমাঙ্গ বিশ্বাসের গান। বঙ্গবন্ধু বইমেলা কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে এখন চলছে বঙ্গবন্ধু বইমেলা। আয়োজক স্বধীনতা একাডেমী। ১ ডিসেম্বর শুরু হওয়া এই মেলা চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। ১৫তম দ্বিবার্ষিক এশিয়ান চারুকলা প্রদর্শনী বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ১৫তম দ্বিবার্ষিক এশিয়ান চারুকলা প্রদর্শনী। চলবে ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। উেস বাংলাদেশের উত্সব ‘বিজয়ে পার্বণে’ উেস বাংলাদেশের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে শুরু হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বিজয়, নবান্ন, পৌষ-পার্বণ বিষয়ক উত্সব ‘বিজয়ে পার্বণে’। উত্সবের উদ্বোধন করা হবে আজ বিকেল ৪টায়। উত্সবে ১৯৭১ জন মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থী দেশাত্মবোধক গান পরিবেশন করবেন। এরপর বিভিন্ন বিভাগে খেতাবপ্রাপ্ত ষোলজন মুক্তিযোদ্ধা জাতীয় পতাকা তুলে দেবেন শিক্ষার্থীদের হাতে। ঢালী আল মামুনের একক স্থাপনাকর্ম এবং ড্রইং প্রদর্শনী গুলশানে বেঙ্গল আর্ট লাউঞ্জে ৬ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ঢালী আল মামুনের ‘অপনয়ন’ শীর্ষক একক স্থাপনাকর্ম এবং ড্রইং প্রদর্শনী। চলবে ৬ জানুয়ারিপর্যন্ত। ঢাকা আর্ট সেন্টারে দলীয় চিত্র প্রদর্শনী ঢাকা আর্ট সেন্টারে শুরু হচ্ছে দলীয় চিত্র প্রদর্শনী। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা। চলবে ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ : দ্য প্রাইস অব ফ্রিডম ধানমণ্ডির বেঙ্গলশিল্পালয়ে আজ থেকে শুরু হচ্ছে দশদিনব্যাপী ভারতীয় আলোকচিত্রী রঘু রাই-এর ‘বাংলাদেশ : দ্যা প্রাইস অব ফ্রিডম’ শিরোনামে একক আলোকচিত্র প্রদর্শনী। যৌথ আয়োজনে বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টস্ এবং ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র।