স্টার ড্যান্সের ঘোষণা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১২, ২০:২০
নতুন আঙ্গিকের নাচের রিয়েলিটি শো স্টার ড্যান্সের আনুষ্ঠানিক ঘোষণা দিল এশিয়ান টিভি। স্টার ড্যান্স ২০১৩ এটি একটি প্রতিযোগিতামূলক নাচের অনুষ্ঠান। এ অনুষ্ঠানে ৭টি দল রয়েছে। ৭টি দলের তারকারা হলেন—জাকিয়া বারি মম, নিপুণ, বিদ্যা সিনহা মিম, সারিকা, তমা মির্জা, ঈশানা। ৭টি দলের মধ্যে প্রথম লটের শুটিংয়ে ৬ জন তারার নেতৃত্বে ৬টি দল পারফর্মেন্স করেছেন। একটি দল অধিনায়ক ছাড়া পারফর্মেন্স করছেন। শীঘ্রই চমক হিসেবে আমরা ৭ম দলনায়কের নাম ঘোষণা করা হবে বলে এশিয়ান টিভি কর্তৃপক্ষ জানান। জমকালো সেটে তৈরি এই আয়োজনে এরই মধ্যে শুটিংয়ের কাজ শুরু হয়ে গেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রজেক্ট হেড সৈকত সালাউদ্দিন এবং চ্যানেলটির বিনোদন প্রধান কামরুজ্জামান বাবু। এ অনুষ্ঠান উপস্থাপনায় আছেন নাবিলা। তারকা ও তার দলের পারফর্মেন্স বিচার করবেন অতিথি তারকারা। তারা হলেন—ফেরদৌস, বিজরী বরকতউল্লাহ, কানিজ আলমাস খান, রিচি সোলায়মান, আমিন খান, ইলিয়াস কাঞ্চনসহ, শাকিব খান, রাজ্জাক ও কবরী । আয়োজন প্রসঙ্গে কামরুজ্জামান বাবু বলেন, ‘আমরা শুরু থেকেই দর্শকদের চমক দিয়ে আসছি। তাই এই অনুষ্ঠানও দর্শকদের ভেতরে আলোড়ন তৈরি করবে বলে আমাদের বিশ্বাস।’