আজ ওস্তাদ আমির খাঁ স্মরণোত্সব

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১২, ২০:২২
উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের প্রবাদপুরুষ ওস্তাদ আমির খাঁ। তার জন্ম ১৫ আগস্ট ১৯১২ এবং মৃত্যু ১৩ ফেব্রুয়ারি ১৯৭৪। এ বছর তার জন্মশতবর্ষ পূর্ণ হলো। এ উপলক্ষে আজ সন্ধ্যা ৬টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে শাস্ত্রীয় সংগীতের আয়োজন করা হয়েছে। ‘শতবর্ষের অর্ঘ্য’ শিরোনামের এ অনুষ্ঠানে শাস্ত্রীয়সংগীত ও যন্ত্রসংগীত পরিবেশন করবেন ভারতের অসীম চৌধুরী (সেতার), মহেন্দ্র টোকে (কণ্ঠ), শ্রীমতী রিম্পা শিব (তবলা) ও বাংলাদেশের অসীত দে (কণ্ঠ)। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি সচিব সুরাইয়া বেগম।