এটিএন বাংলার পাক্ষিক রম্য ম্যাগাজিন কমেডি আওয়ারের পরবর্তী পর্ব প্রচারিত হবে আজ রাত ১১টায়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন উপস্থাপক দেবাশীষ বিশ্বাস। তাকে সহযোগিতা করেছেন কুমকুম। ঘণ্টাকালব্যাপী শুধুই কমেডি আর হাসি-আনন্দের এ অনুষ্ঠানের এবারের পর্বে অংশগ্রহণ করেছেন কৌতুকশিল্পী শাহীন, হায়দার, মঈন, নাসির, রাশেদ প্রমুখ। কৌতুক নাট্যাংশে অভিনয় করেছেন—আব্দুল আজিজ, মহিউদ্দিন বাহার, সুলতান সেলিম, উত্তম, আইরিন অধিকারি, রুহুল আমিন, নজরুল। রঙ্গগীতি পরিবেশন করেছেন অর্জুন কুমার বিশ্বাস। রয়েছে নোয়াখালি অঞ্চলের উচ্চারণে কৌতুক নকশা, ঢাকার স্থানীয় ঢংয়ে নাট্যাংশ। মজার অভিজ্ঞতা বর্ণনা করেছেন সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক। এ ছাড়াও রয়েছে টম অ্যান্ড জেরি মিস্টার বিন ফানিয়েস্ট হোম ভিডিওর ক্লিপিং, চুটকি প্রতিযোগিতা, ধাঁধাঁর আসর ইত্যাদি।
