মতলবে ডায়রিয়ার প্রকোপ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১২, ২১:০৯
মতলবে রোটাভাইরাস জনিত ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। মতলব দক্ষিণ উপজেলা সদরের আইসিডিডিআর,বি হাসপাতালে গত ১৫ দিনে ডায়রিয়া আক্রান্ত হয়ে দেড় সহস্রাধিক রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে শতকরা ৮০ ভাগই শিশু। মতলবস্থ আইসিডিডিআরবি সূত্রে জানা গেছে, গত ২০ নভেম্বর ৯৬জন, ২১ নভেম্বর ১শ’ ৪৫জন, ২২ নভেম্বর ১শ’ ৬জন, ২৩ নভেম্বর ৮৬জন, ২৪ নভেম্বর ১শ’ ৫জন, ২৫ নভেম্বর ১শ’ ১৭জন, ২৬ নভেম্বর ১শ’ ৪৪জন, ২৭ নভেম্বর ১শ’ ২০জন, ২৮ নভেম্বর ১শ’ ২৫জন, ২৯ নভেম্বর ১শ’ ৩০জন, ৩০ নভেম্বর ১শ’ ৩৫ জন, ১ ডিসেম্বর ১শ’ ১২ জন, ২ ডিসেম্বর ১শ’ ১৬ জন, ৩ ডিসেম্বর ১শ’ ২০ জন, ৪ ডিসেম্বর ১শ’ ২৫জন, ৫ ডিসেম্বর ১শ’ ২৫জনসহ ১হাজার ৬শ’ ১০ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এ হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্ত রোগীর মধ্যে চাঁদপুর সদর এলাকার রোগীই বেশি। হাসপাতালের মূল কেন্দ ছাড়িয়ে রোগী এখন বারান্দায় জায়গা নিয়েছে। এ ব্যাপারে হাসপাতালের কর্তব্যরত ডাঃ শেখর দত্ত জানান, প্রচণ্ড ঠাণ্ডাজনিত কারণে ডিসেম্বর-জানুয়ারি এ দু’মাসে রোটাভাইরাস ডায়রিয়া অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি হয়ে থাকে।