রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার রাতে ধলপুরে কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কামাল হোসেন (৪২) ও সামিরা (১৭)।
পুলিশ জানায়, রাতে যাত্রাবাড়ীর ধলপুরে কমিউনিটি সেন্টারের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় এক নারীসহ দুই জন ঘটনাস্থলে নিহত হন।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় 'ফণি’ একই এলাকায় অবস্থান করছে, সাগরে সংকেত ২
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মিডফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।নিহতদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।
ইত্তেফাক/এমআরএম
