যশোরের কেশবপুর থানা কোয়াটারে পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম তার স্ত্রী এক সন্তানের জননী সুমী ইসলামকে (২৫) পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় কনস্টেবল রফিকুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে। আটক কনস্টেবল রফিক, নড়াইল জেলার কালিয়া উপজেলার কলাবাড়ে গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে।
এএসপি(খ) সার্কেল) সৈয়দ মোস্তফা কামাল বুধবার কেশবপুর থানায় উপস্থিত হয়ে মৃত্যুর ঘটনা তদন্ত করেন। জানা গেছে, মঙ্গলবার রাতে মাদকাসক্ত রফিকুল তার স্ত্রীকে পিটিয়ে জখম করে। রাত আনুমানিক ১০টার দিকে সুমী ইসলামকে কেশবপুর হাসপাতালে নিয়ে এলে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কর্তব্যরত ডাক্তার কামরুজ্জামান জানান মৃতার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
