ঠাকুরগাঁও চিনিকলে আখ মাড়াই শুরু

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১২, ২১:১৪
ঠাকুরগাঁওয়ের সবচেয়ে ভারী শিল্প প্রতিষ্ঠান ঠাকুরগাঁও চিনিকলে প্রায় ২৫ কোটি টাকার চিনি অবিক্রীত রেখে আজ শুক্রবার থেকে চলতি মৌসুমের আখ মাড়াই শুরু হতে যাচ্ছে। এদিকে চিনি বিক্রি না হওয়ায় আর্থিক সংকটের মধ্যে পড়ে সময়মতো শ্রমিকদের বেতন দেয়া সম্ভব হচ্ছে না। অপরদিকে চিনি বিক্রি না হলে চিনি সংরক্ষণে মিলটি সমস্যায় পড়ার আশংকা দেখা দিয়েছে।