চেলসির বিদায়ে নতুন নজির

সেল্টিক এই প্রথম নকআউটে, মুলারকে ধরতে পারলেন না মেসি

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১২, ২১:২৯
একনজরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ গ্রুপ ‘এ’ : প্যারিস সেইন্ট জার্মেইন, এফসি পোর্তো গ্রুপ ‘বি’ : শালকে জিরো ফোর, আর্সেনাল গ্রুপ ‘সি’ : মালাগা, এসি মিলান গ্রুপ ‘ডি’ : বরুশিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ গ্রুপ ‘ই’ : জুভেন্টাস, শাখতার দোনেস্ক গ্রুপ ‘এফ’ : বায়ার্ন মিউনিখ, ভ্যালেন্সিয়া গ্রুপ ‘জি’ : বার্সেলোনা, সেল্টিক গ্রুপ ‘এইচ’ : ম্যানচেস্টার ইউনাইটেড, গ্যালাতাসারে (ড্র অনুষ্ঠিত হবে আগামী ২০ ডিসেম্বর) বর্তমান চ্যাম্পিয়ন চেলসি বুধবার গ্রুপের শেষ ম্যাচে বড় জয় পেলেও চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠতে না পেরে প্রতিযোগিতার ইতিহাসে ভুল পথের নতুন নজির স্থাপন করলো। কেননা শিরোপাধারী হিসেবে গ্রুব পর্ব থেকে বিদায় নেয়ার ক্ষেত্রে তারাই হলো প্রথম দল। বেদনায় চেলসির নীল হবার দিনে পড়শি স্কটল্যান্ডের ক্লাব সেল্টিক নিজেদের জন্য বিপুল আনন্দ বয়ে আনলো। কেননা গ্লাসগোতে নিজেদের মাঠে স্কটিশরা স্পার্টাক মস্কোকে ২-১ গোলে হারিয়ে শেষ ১৬তে পৌঁছে যায়। এই প্রথম কোন স্কটিশ দল হিসেবে গ্রুপ পর্ব থেকে নক আউটে খেলার যোগ্যতা অর্জন করলো। ‘এ’ গ্রুপে বার্সেলোনা চ্যাম্পিয়ন ও সেল্টিক রানার্স আপ হয়। গ্রুপের শেষ ম্যাচে বেনফিকা এই রাতে বার্সেলোনার সাথে গোলশূন্য ড্র করেও পরের ধাপে উঠতে ব্যর্থ হয়। আর্জেন্টাইন তারকা লিয়নেল মেসি হাঁটুতে আঘাত পাওয়ায় তাকে স্ট্রেচারের সাহায্যে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। বাম পায়ের ইনজুরি যদি গুরুতর হয় তবে মেসির মাঠে ফেরা দীর্ঘায়িত হবে। এখন পর্যন্ত ৮৪ গোল করে এক পঞ্জিকা বছরে গার্ড মুলারের ৮৫ গোলের রেকর্ড থেকে মাত্র এক গোল দূরে রয়েছেন আর্জেন্টাইন এই গোল মেশিন। চেলসি অবশ্য নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ডেনিশ ক্লাব নরসেলানের বিপক্ষে ৬-০ গোলে জিতেছিল। এটা ছিল চ্যাম্পিয়ন্স লিগে ব্লুজদের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। এর আগে দুইবার তারা ৫-০ গোলের ব্যবধানে জিতেছিল। কিন্তু ‘ই’ গ্রুপের আরেক ম্যাচে শাখতার ডোনেটস্ককে তাদের মাঠে ১-০ গোলে হারানোর সুবাদে জুভেন্টাস শীর্ষ দল হিসেবে এবং ইউক্রেনের ক্লাবটিও নক আউট পর্ব নিশ্চিত করে। ছয় ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ের সুবাদে ১২ পয়েন্ট পায় ইটালি চ্যাম্পিয়ন জুভেন্টাস। অন্যদিকে চেলসি ও শাখতারের পয়েন্ট সমান হওয়ায় ‘হেড-টু-হেডে’র হিসেবে এগিয়ে থাকায় সুবিধা হয় ইউক্রেনের ক্লাবটির। উভয় দলের সংগ্রহ হলো ১০ পয়েন্ট। তুরস্কের ক্লাব গালাতাসারে ‘ই’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে পর্তুগালের ব্রাগার বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়ে পৌঁছে যায় নকআউটে। অপরদিকে এই গ্রুপের আরেক ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে চাঞ্চল্য সৃষ্টি করলেও সিআরএফ ক্লুজ চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্ব নিশ্চিত করতে পারেনি। কারন গালাতাসারের সাথে পয়েন্ট সমান হলেও ‘হেড-টু-হেডে’ পিছিয়ে ছিল রোমানিয়ান দলটি। ম্যানচেস্টার ইউনাইটেড আগেই শীর্ষস্থান নিশ্চিত করে রেখেছিল। কিন্তু কোচ স্যার এ্যালেক্স ফার্গুসনের জন্য চ্যাম্পিয়ন্স লিগে নিজের ২০০তম ম্যাচটি স্মরণীয় হয়ে থাকল না। এদিকে রবার্তো ডি ম্যাত্তিওর পরিবর্তে চেলসির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে আসা রাফায়েল বেনিতেজ বুধবারই প্রথম জয়ের মুখ দেখেন। স্ট্যামফোর্ড ব্রিজে তার অধীনে গত চার ম্যাচে এই প্রথম জয় এলো। প্রথম থেকেই বেনিতেজের বিপক্ষে অবস্থান নেয়া চেলসি সমর্থকরা এই খেলাতেও বিভিন্ন ভাবে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। সমর্থকরা চাইছেন চেলসির সাবেক কোচ হোসে মরিনহো যাতে আবার ক্লাবের দায়িত্বে ফিরে আসেন। এসব কিছু মোটেই উপভোগ করছেন না চেলসি বস। তিনি বলেন, ‘‘চ্যাম্পিয়ন্স লিগের অন্য খেলাগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। তাই আজ জিতলেও কিছুই করার নেই। আমি আগেই বলেছিলাম আমরা আজকের ম্যাচে আমাদের দায়িত্ব পালন করব। একজন ম্যানেজার হিসেবে দলের এই পারফরমেন্সে অবশ্যই খুশি হওয়া উচিত। মানুষ এখন ইউরোপা লিগের কথা বলছে। কিন্তু আমাদের কাছে সব প্রতিযোগিতাই গুরুত্বপূর্ণ। আমরা চ্যালেঞ্জ নিতে চেষ্টা করছি এবং যেখানে পারছি সেখানে জয় নিয়েই মাঠ ছাড়ছি।” শাখতারের বিপক্ষে জুভেন্টাস কুচারের আত্মঘাতি গোলে ১-০ গোলের কষ্টার্জিত জয়টি পায়। তারা নিজেরাই বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করে। তারপরও দলের সহকারী কোচ অ্যাঞ্জেলো অ্যালেসিও বেশ সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এই জয়ে আমরা সত্যিই বেশ আনন্দিত। গ্রুপের শীর্ষ দল হিসেবে পরের রাউন্ডে যাওয়াটাও সৌভাগ্যের। -বাসস/এএফপি