কুকের ইতিহাসে দৃঢ় অবস্থানে ইংল্যান্ড

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১২, ২১:৩৩
অধিনায়ক অ্যালিস্টার কুক ক্যারিয়ারের ২৩তম সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন বাঁ-হাতি এই ওপেনার কুক। শুধু তাই এই সিরিজে তিন সেঞ্চুরি হাঁকালেন তিনি। আর কুকের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ইংল্যান্ড গত বৃহস্পতিবার ভারতের বিপক্ষে কলকাতা ইডেন গার্ডেন্সে সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে দৃঢ় অবস্থানে ছিল। কুক অসাধারণ খেলে ১৩৬ রানে অপরাজিত আছেন। ইংল্যান্ড প্রথম ইনিংসে সুবিশাল সংগ্রহের পথে। সফরকারীরা দিনশেষ করেছে এক উইকেট হারিয়ে ২১৬ রান। কুককে সঙ্গ দিচ্ছেন জোনাথন ট্রট (২১)। ভারত প্রথম ইনিংসে ৩১৬ রানে অলআউট হয়। জবাবে ইংল্যান্ডের সূচনাটা বেশ দারুণ ছিল। কুক ও নিক কম্পটনের (৫৭) উদ্বোধনী জুটি ছিল ১৬৫ রানের। এই মুহূর্তে প্রথম ইনিংসে ইংল্যান্ডের লিড নিতে হলে ১০১ রান প্রয়োজন এবং হাতে রয়েছে তাদের নয় উইকেট। কুক ইংল্যান্ডের সর্বাধিক সেঞ্চুরিয়ান। আবার একটি বিশ্ব রেকর্ড তাকে হাতছানি দিচ্ছে। অধিনায়ক হিসেবে পাঁচ টেস্ট ম্যাচে পাঁচ সেঞ্চুরি হাঁকানোর সম্ভাবনা রয়েছে। ইংল্যান্ডের অধিনায়ক কুক সামনে থেকে নের্তৃত্ব দিয়েছেন। তার ইনিংসে ১৯টি চার ও একটি ছয়। প্রায় পাঁচ ঘন্টার মত তিনি উইকেটে থেকে এই কৃতিত্ব দেখান। আর সে সাথে সবচেয়ে তরুণ ব্যাটসম্যান হিসেবে ৭০০০ রানের মাইলস্টোন পেরিয়ে যান ২৭ বছর ৩৪৭ দিনে (৭,০৪৮)। শচিন টেন্ডুলকারের রেকর্ডটি ছিল ২৮ বছর ১৯৩ দিনে। কুকের ভাগ্য কাল সুপ্রসন্ন ছিল। তিনি ১৭ রানে জীবন পেয়েছেন। তার ব্যাট থেকে ছুঁয়ে আসা বল লুফে নিতে পারেননি চেতেশ্বর পুজারা। জহির খান বল করছিলেন। আর এই ক্যাচটি হাতছাড়া হওয়ায় চড়া মূল্য গুণতে হয়েছে ভারতীয়দের। আর এজন্য এই সিরিজে ফেরাটা কঠিন হয়ে গেল ভারতের। কারণ সিরিজ এখন ১-১ সমতায়। প্রথম দিন শেষে ভারত সাত উইকেটে ২৭৩ রানে ছিল। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কাল হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। স্বাগতিকরা কাল প্রথম ঘন্টার মধ্যে অলআউট হয়। ১১৪ বলে ধোনি ৫২ রান করেন পাঁচটি চার ও দুটি বড় ছক্কার সৌজন্যে। তিনি স্টিভেন ফিনের বলে ভারতের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন। স্কোর কার্ড ভারত প্রথম ইনিংস ৩১৬ (গত দিনের ২৭৩/৭) গৌতম গম্ভীর ক ট্রট ব পানেসার ৬০ বিরেন্দর শেবাগ রান আউট (ফিন/প্রিয়র) ২৩ চেতেশ্বর পুজারা ব পানেসার ১৬ শচিন টেন্ডুলকার ক প্রিয়র ব অ্যান্ডারসন ৭৬ বিরাট কোহলি ক সোয়ান ব অ্যান্ডারসন ৬ যুবরাজ সিং ক কুক ব সোয়ান ৩২ মহেন্দ্র সিং ধোনি ক সোয়ান ব ফিন ৫২ রবিচন্দ্রন অশ্বিন ব অ্যান্ডারসন ২১ জহির খান এলবিডব্লিউ ব পানেসার ৬ ইশান্থ শর্মা ব পানেসার ০ প্রজ্ঞান ওঝা নট আউট ০ অতিরিক্ত (বাই-৫, লেগ বাই ১৩, ও-৫, নো-১) ২৪ মোট (অলআউট, ১০৫ ওভার) ৩১৬ উইকেট পতন: ১-৪৭ (শেওয়াগ, ১০.১ ওভার), ২-৮৮(পুজারা, ২৫.৪ ওভার), ৩-১১৭ (গম্ভীর ৪১.১ ওভার), ৪-১৩৬ (কোহলি ৪৮.৪ ওভার), ৫-২১৫ (যুবরাজ, ৬৮.৩ ওভার), ৬-২৩০ (টেন্ডুলকার, ৭৪.১ ওভার), ৭-২৬৮ (অশ্বিন, ৮৮.৩ ওভার), ৮-২৯২ (জহির, ৯৩.৬ ওভার), ৯-২৯৬ (শর্মা, ৯৫.৩ ওভার), ১০-৩১৬ (ধোনি, ১০৪.৬ ওভার)। বোলিং: জেমস অ্যান্ডারসন ২৮-৭-৮৯-৩, স্টিভেন ফিন ২১-২-৭৩-১, মন্টি পানেসার ৪০-১৩-৯০-৪, গ্রায়েম সোয়ান ১৬-৩-৪৬-১। ইংল্যান্ড প্রথম ইনিংস অ্যালিস্টার কুক নট আউট ১৩৬ নিক কম্পটন এলবিডব্লিউ ব ওঝা ৫৭ জোনাথন ট্রট নটআউট ২১ অতিরিক্ত (নো-২) ২ মোট (১ উইকেট,৭৩ ওভার) ২১৬ ব্যাট করবেন: কেভিন পিটারসেন, ইয়ান বেল, সামিত প্যাটেল, ম্যাট প্রিয়র, গ্রায়েম সোয়ান, মন্টি পানেসার, জেমস অ্যান্ডারসন, স্টিভেন ফিন। উইকেট পতন: ১-১৬৫ (কম্পটন, ৫২.৬ ওভার)। বোলিং: জহির খান ১৬-৪-৪৮-০, ইশান্থ শর্মা ১৫-৬-৩৫-০, রবিচন্দ্রন অশ্বিন ২৩-৪-৬৮-০, প্রজ্ঞান ওঝা ১৯-৪-৬৫-১। (দ্বিতীয় দিন শেষে)।