সাউথ এশিয়ান আর্কিটেক্ট অ্যাওয়ার্ড পেলেন রফিক আজম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১২, ২১:৫৫
স্থপতি রফিক আজম তার এসএ রেসিডেন্স প্রকল্পটির জন্য গত ২৫ নভেম্বর সাউথ এশিয়ান আর্কিটেক্ট অব দি ইয়ার-২০১১ অ্যাওয়ার্ড পেয়েছেন। এর আগে তিনি এই একই প্রকল্পের জন্য চলতি বছরের সেপ্টেম্বরে লন্ডনে অনুষ্ঠিত সম্মানজনক এলইএএফ অ্যাওয়ার্ড অর্জন করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি শ্রীলঙ্কার কলম্বোতে অবস্থিত সিনামন গ্র্যান্ড হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শ্রীলঙ্কার অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী বাসিল রাজাপকশ উপস্থিত ছিলেন। স্থপতি রফিক আজম ষষ্ঠবারের মত সাউথ এশিয়ান আর্কিটেক্ট অব দি ইয়ার হিসাবে স্বীকৃতি পেলেন। প্রখ্যাত স্থপতিদের নিয়ে গঠিত একটি জাতীয় পর্যায়ের জুরি বোর্ড সবগুলো প্রকল্প বিবেচনা করে রফিক আজমকে আর্কিটেক্ট অব দি ইয়ার হিসেবে ঘোষণা করেন। বাংলাদেশের অপর স্থপতি শামসুল ওয়ারেস তার ভ্যাকেশন হাউজ, ঢাকা- প্রকল্পটির জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কমেন্ডেশন অ্যাওয়ার্ড লাভ করেন। ভারতের জে কে সিমেন্ট ১৯৯০ সাল থেকে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে। -প্রেস বিজ্ঞপ্তি