কাজী ওবায়দুল কবীরের ইন্তেকাল

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১২, ২১:৫৭
ঢাকার সবুজবাগ নিবাসী সানোফি-এভেনটিস বাংলা-দেশ লিমিটেডের (সাবেক ফাইসন্স বাংলাদেশ লিমিটেড) প্রাক্তন প্রশাসনিক ব্যবস্থাপক কাজী ওবায়দুল কবীর (৬৫) গতকাল বৃহস্পতিবার তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। তিনি একমাত্র কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আছর তার প্রথম নামাজে জানাজা সবুজবাগ মসজিদে অনুষ্ঠিত হয়। আগামীকাল শনিবার আজিমপুর নতুন গোরস্থানে পিতা-মাতার পাশে তাকে দাফন করা হবে। মরহুমের কুলখানি আগামী সোমবার বাদ আছর ১০১ সবুজবাগস্থ বাসায় অনুষ্ঠিত হবে। তার আত্মার মাগফিরাত কামনার জন্যে সকলকে কুলখানিতে উপস্থিত হয়ে দোয়া করার জন্যে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে।