শুক্রবার
দৃক গ্যালারী: বিকাল সাড়ে ৪টায় পর্বতারোহী এম এ মুহিতের ‘আকাশ ছুঁয়ে দেখি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন।
চন্দ্রাবতী একাডেমী:শাহবাগস্থ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বিকাল ৪টায় ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ শীর্ষক অনুষ্ঠান।
বাংলাদেশ লিটারারি রিসোর্স সেন্টার:অধ্যাপক মোজাফফর হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকাল ৪টায় ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে অনুষ্ঠান।
বাংলাদেশ মহিলা পরিষদ:কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সকাল ১০টায় ঢাকা বিভাগীয় কৃষক নারী সমাবেশ।
গণসংহতি আন্দোলন:গণসংহতি আন্দোলনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় জাদুঘরের সামনে বেলা ২টায় সমাবেশ।
সাম্রাজ্যবাদ বিরোধী গণতান্ত্রিক ঐক্য: তাজরীন গার্মেন্টসে নিহত প্রতিটি শ্রমিক পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবিতে বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন: সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘আদিবাসীদের জীবন-জীবিকার নীতি ও আইনগত অধিকার: প্রেক্ষিত খাসিয়া জনগোষ্ঠী’ শীর্ষক গোলটেবিল আলোচনা।
ফুটবল জাদুকর সামাদ স্মৃতি সংসদ: বিকাল সাড়ে ৪টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনার হলে ফুটবল জাদুকর সামাদের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা।
বঙ্গবন্ধু একাডেমী:সকাল সাড়ে ১০টায় জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে ‘দেশে জামায়াত-শিবিরের তাণ্ডবের বিরুদ্ধে ও দ্রুত যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আলোচনা সভা।
বুড্ডিষ্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: ঢাকা: সকাল সাড়ে ৯টায় সবুজবাগস্থ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার প্রাঙ্গণে বার্ষিক সাধারণ সভা।
